• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘ইসরায়েলি সেনারা মানবতাবিরোধী অপরাধ করছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৯
অ+
অ-
‘ইসরায়েলি সেনারা মানবতাবিরোধী অপরাধ করছে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করার মাধ্যমে ইসরায়েলি সেনারা চরম মানবতাবিরোধী অপরাধ করেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।

এতে বলা হয়েছে, খাদ্য খুঁজতে যাওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুদেরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা হত্যা করছে। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদের মতো হিংস্র হায়েনা পৃথিবীতে আর নেই। 

মহাসচিব বলেন, ক্ষুধার্ত দুই ফিলিস্তিনি বোন খাদ্য খুঁজতে গিয়েছিল উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়ার একটি কৃষি জমিতে। খাদ্যের পরিবর্তে দুই শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসলাম ও মানবতার দুশমন ইসরায়েলিরা শিশু, নারী ও পুরুষকে নির্বিচরে হত্যা করছে। বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে ইসরায়েল। এমনকি তারা গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গুলি ও গোলা হামলা করে ১০ জন হত্যা করেছে। পুরো ফিলিস্তিনজুড়ে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে।

বিজ্ঞাপন

বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যেত উল্লেখ করে তিনি আরো বলেন, আরব দেশগুলোকে ইসরায়েলের মানবতাবিরোধী অপকর্ম রুখে দিতে হবে। একইসাথে বাংলাদেশ সরকারকেও ইসরায়েলি হায়েনাদের বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে নিন্দা প্রস্তাব দেওয়ার দাবিও জানান তিনি। 

আরএইচটি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ