• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

মার্চ বাঙালিদের জন্য ঐতিহাসিক ও অগ্নিঝরা মাস : আমু

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৪ মার্চ ২০২৪, ০৫:৪৯
অ+
অ-
মার্চ বাঙালিদের জন্য ঐতিহাসিক ও অগ্নিঝরা মাস : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, মার্চ মাস বাঙালিদের জন্য ঐতিহাসিক ও অগ্নিঝরা মাস।

বিজ্ঞাপন

রোববার (৩ মার্চ) বিকেলে ঝালকাঠিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুকে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। ঝালকাঠির জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এতে সভাপতিত্ব করেন।

আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস রয়েছে। আর এসব ইতিহাসের সঙ্গে মার্চ মাসের একটি যোগসূত্র রয়েছে। মার্চ মাস বাঙালিদের জন্য ঐতিহাসিক ও অগ্নিঝরা মাস। এ মাসে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণাসহ মুক্তিযুদ্ধের সূচনা ঘটে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফখরুলের মুখে মানুষের জানমালের নিরাপত্তা ‘ভূতের মুখে রাম নাম’
সকল অপশক্তিকে কঠোরভাবে দমন করতে হবে : নাছিম
যুক্তরাষ্ট্রের কাছে বিএনপির যা চাওয়া সেটা পায়নি : কাদের

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ সারা বিশ্বে মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিতি লাভ করে। বিলুপ্ত প্রায় জেলা পরিষদকে শেখ হাসিনা সরকার পুনর্গঠন করে জনমানুষের উন্নয়নের কাজে সম্পৃক্ত করে জেলা পরিষদের সাংগঠনিক কাঠামো মজবুত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সামসুল ইকরাম পিরু, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ