বিজ্ঞাপন

উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে বিএনপি নেতা মিন্টুকে

অ+
অ-
উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে বিএনপি নেতা মিন্টুকে

উন্নত চিকিৎসার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে ব্যাংককে নেওয়া হচ্ছে। সেখানকার বুমরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে তাকে ভর্তি করানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে তাকে ব্যাংককে নেওয়া হচ্ছে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বুমরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটে থাই এয়ারওজের একটি বিমানে তাকে ব্যাংকক নেওয়ার কথা রয়েছে। 

বিজ্ঞাপন

এর আগে, গত ১৯ এপ্রিল মধ্যরাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বিএনপি নেতা মিন্টু। গত কয়েকদিন ধরে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

এএইচআর/কেএ