• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

সরকার জনগণের ওপর চেপে বসে আছে : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৪, ১৯:২৪
অ+
অ-
সরকার জনগণের ওপর চেপে বসে আছে : আমিনুল হক

বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ নিজেরাই ডামি নির্বাচন করে সরকার গঠন করে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তায় এ দেশের জনগণের ওপর চেপে বসে আছে।

বিজ্ঞাপন

রোববার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে পল্লবীর ৯২ নম্বর, ৫ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডে পথচারীদের মধ্যে বোতলজাত বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, সরকার মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করছে। এরা দেশ ও দেশের জনগণের কথা তারা চিন্তা করে না। জনগণের কাছে তাদের কোনও জবাবদিহিতা নেই। কারণ জনগণের ভোটের কোনও দরকার তাদের পরে না।

তিনি বলেন, আজকে দেশের বিচার বিভাগকে আওয়ামী লীগ এমনভাবে দলীয়করণ ও রাজনৈতিককরণ করেছে যে, সাধারণ মানুষ তার সঠিক বিচারের আশা করতে পারে না। ফলে বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। দেশের সাংবাদিকদের কথা বলার স্বাধীনতা নেই। কেউ সত্য কথা বললেই তার ওপর নেমে আসে অত্যাচার ও নির্যাতনের স্টিম রোলার।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, মহানগর উত্তরের সদস্য এবিএমএ রাজ্জাক, মাহাবুবুল আলম মন্টু, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মো. রনি ও পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ অনেকে।

এএইচআর/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

ইফতার বিতরণে গোলযোগ, সিরাজগঞ্জে শ্রমিক দল নেতার সব পদ স্থগিত

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল

মুক্তিযুদ্ধমন্ত্রী আযম খান, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল