• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বেনজীরকে নিয়ে সরকার নাটক করছে : ইসলামী আন্দোলন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ জুন ২০২৪, ১৮:৩৫
অ+
অ-
বেনজীরকে নিয়ে সরকার নাটক করছে : ইসলামী আন্দোলন

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে নিয়ে সরকার নাটক শুরু করেছে। শত শত কোটি টাকায় অভিযুক্ত বেনজীর কী করে সবার চোখ ফাঁকি দিয়ে ইমিগ্রেশন পার হলো এ প্রশ্ন আজ জনগণের। সরকার তাকে দেশত্যাগে সহযোগিতা করেছে কি না সেটিও ভাবনার বিষয়।

বিজ্ঞাপন

রোববার (২ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এবং সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। 

তারা বলেন, আজিজ থেকে বেনজীর সবই এই অবৈধ সরকারের সৃষ্টি।  এ ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্যে রাষ্ট্রের প্রশাসনকে ব্যবহার করেছে। এমনকি অবাধ দুর্নীতির সুযোগও তারাই দিয়েছে। বেনজীর একদিনে দুর্নীতিবাজ হয়নি। তাদের ব্যবহারের জন্য সরকার নানা সুযোগ-সুবিধা দিয়ে দুর্নীতিপরায়ণ বানিয়েছেন। সরকারের মন্ত্রীরা এখন বলছে, বেনজীর দেশে আছে কি নেই তারা জানেন না। তাহলে কারা জানে? স্বরাষ্ট্রমন্ত্রীর অজানার বিষয়টি হাস্যকর ও নাটকীয়তার শামিল।

নেতৃদ্বয় বলেন, শুধু বেনজীর আর আজিজ সাহেব নয়, প্রশাসনে এমন হাজারো আজিজ আর বেনজীর সৃষ্টি হয়েছে। এসবই সরকারের সৃষ্টি।

বিজ্ঞাপন

এ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিকদের প্রতি নেতৃদ্বয় আহ্বান জানান।

জেইউ/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন