• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২৪, ১৭:১৬
অ+
অ-
খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর
ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ওই কেবিনে সিসিইউয়ের সব ধরনের সুবিধা রাখা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়াকে কেবিনে নেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে আজ বিকেল ৪টা ৩০ মিনিট দেশনেত্রী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে নেওয়া হয়েছে। ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন কেবিনে নেওয়ার বিষয়টি আমাদের অবহিত করেছেন।

গতকাল (রোববার) সন্ধ্যায় খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। তার আগে গত ২১ জুন মধ্যরাতে খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাস কষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়। তখন যুক্তরাষ্ট্র থেকে আসে তিনজনের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থরাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। 

এএইচআর/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

খালেদা জিয়াবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার