• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

গোপন চুক্তি করলে এখন বিএনপি ক্ষমতায় থাকতো : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৪, ১৫:১৭
অ+
অ-
গোপন চুক্তি করলে এখন বিএনপি ক্ষমতায় থাকতো : মির্জা ফখরুল

গোপন চুক্তি করলে এখন বিএনপি ক্ষমতায় থাকতো বলে মন্তব্য করেছেন দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ জুন) বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

‘যারা এখন ভারত বিরোধীতা করছে তারা, নিজেরাই ভারতের কাছে বিক্রি হওয়া’ —প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা কীভাবে বিক্রি হলাম, তার প্রমাণ কী? আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম।

তিনি বলেন, বৈঠক সব দেশের সঙ্গেই করতে পারি। গোপনে বৈঠক করবো কেন। ওপেনলি বৈঠক করি আমরা।

বিজ্ঞাপন

আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দরজা-জানালা সব সময় খোলা থাকবে। কান্টেটিভিটি আমার দেশের স্বার্থে হবে। নিজ দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না। তিস্তার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। সরকার পানির বিষয়ে কিছু করছে না, সীমান্ত হত্যা নিয়ে কিছুই বলছে না।

আরও পড়ুন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত বিএনপির
ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে?

প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে হওয়া চুক্তিগুলোতে কোথায় বাংলাদেশে স্বার্থ রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেন বিএনপির মহাসচিব।   

বিজ্ঞাপন

বিএনপির সৃষ্টি হয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে— এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য বিএনপি সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে হওয়া চুক্তিগুলো নিয়ে আগামী ২৮ জুন বিস্তারিত তুলে ধরে বিএনপির সংবাদ সম্মেলনে করবে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এরপর এই চুক্তিগুলো নিয়ে কোনও কর্মসূচি গ্রহণ করলে আপনারা জানতে পারবেন।

তিনি বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই- আমাদের বক্তব্য বা আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়। দেশের এই অবৈধ সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতের কাছ থেকে দাবিগুলো আদায় করে নিতে। আমাদের পানির ন্যায্য হিস্যা আদায় না করে সরকার ভারতের সঙ্গে চু্ক্তি করছে। তিস্তার পানি আমাদের সবার আগে দরকার। কিন্তু এই নিয়ে সরকার কোথাও কোনও কথা বলেন না। এতে বোঝা যায় বর্তমান সরকার দেশপ্রেমিক নয়। বাংলাদেশে বিরোধী সরকার।

ভারতের সঙ্গে রেল যোগাযোগে বাংলাদেশে কোন দিক দিয়ে উপকৃত হবে? এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ভেরত দিয়ে করিডোর তৈরি করে কোথায় লাভ? এখানে ভারত বিরোধীতা নয়। আমাদের প্রশ্ন নিজ দেশের স্বার্থে।

এএইচআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মির্জা ফখরুলবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার