• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

দেশের সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৪, ২১:২০
অ+
অ-
দেশের সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন : মির্জা ফখরুল

স্বাধীনতার আন্দোলন ও সংগ্রাম যে মূল বিষয় নিয়ে শুরু হয়েছিল তা ৭৫ সালে আওয়ামী লীগের পায়েই পদদলিত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র অব্যাহতভাবে দেখার সৌভাগ্য জনগণের হয়নি। জাতির দুর্ভাগ্য সবসময় আমরা গণতন্ত্রের ধারায় থাকতে পারিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

দেশ সবচেয়ে বড় সংকটের মুখে এসে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে দেশের সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সে ব্যক্তিটিকে, যিনি সারা জীবন দেশ ও গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন। খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন খুবই জরুরি। গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এই আন্দোলন ঘনিষ্ঠভাবে জড়িত।

আরও পড়ুন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
৬ মাস করে খালেদা জিয়ার সাজা স্থগিত করা সরকারের আরেক খেলা : ফখরুল

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, কেয়ারটেকার ব্যবস্থা মেনে নিয়ে খালেদা জিয়া যখন গণতান্ত্রিক কালচার গড়ে ওঠার সুযোগ করে দিলেন তখন এই আওয়ামী শাসকগোষ্ঠীর কারণেই গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হল। শুধু ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে দেশকে অস্থিতিশীল ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। 

মির্জা ফখরুল বলেন, আজকে আমরা যে কাজটি সক্ষম হয়েছি তা হল দেশের সব দেশপ্রেমিক রাজনৈতিক দল একত্রিত হয়েছি। এক মঞ্চে না উঠলেও এ দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে, মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিতে আন্দোলন করে যাচ্ছি। বিপ্লবী ওয়াকার্স পার্টিও আমাদের সঙ্গে শুধু শরিক ছিল না, অগ্রণী ভূমিকা পালন করেছে।

জনগণের আন্দোলন কখনও বৃথা যায় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই আন্দোলনও বৃথা যাবে না। জনগণের পক্ষে যে আন্দোলন, ন্যায় প্রতিষ্ঠার, সমাজকে রক্ষা করার তা ব্যর্থ হতে পারে না।

বিজ্ঞাপন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, উপদেষ্টা খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকে। 

এএইচআর/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিমির্জা ফখরুল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি