• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

১২ দলীয় জোটে যোগ দিলো বিকল্পধারাসহ নতুন ২ দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৪, ১৩:৫৯
অ+
অ-
১২ দলীয় জোটে যোগ দিলো বিকল্পধারাসহ নতুন ২ দল

বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক জোট ১২ দলীয় জোটে যোগদান করেছে অধ্যাপক নুরুল আমিন বেপারী ও শাহ মোহাম্মদ বাদলের নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুলাই) ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্তে বিকল্পধারা বাংলাদেশকে ১২ দলীয় জোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও ফিরোজ মাহমুদ লিটন ও আহমেদুর রহমানের নেতৃত্বাধীন প্রগতিশীল ন্যাশনালিস্ট পার্টি (পিএনপি) এবং এম এ মান্নান ও ইমরুল কায়েসের নেতৃত্বাধীন নয়া গণতান্ত্রিক পার্টি (এনডিপি) ১২ দলীয় জোটে যোগ দিয়েছে।

আরও পড়ুন

‘প্রধানমন্ত্রীর বক্তব্য কোটা নিয়ে যৌক্তিক আন্দোলনের পরিপন্থী’
সরকার পতনে নতুন কর্মসূচি দেবে বিএনপি

বিজ্ঞাপন

বিকল্পধারা বাংলাদেশ, প্রগতিশীল ন্যাশনাল পার্টি ও নয়া গণতান্ত্রিক পার্টিকে স্বাগত জানিয়ে ১২ দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, দেশের এই চরম ক্লান্তিলগ্নে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দলগুলো চলমান আন্দোলনকে আরও শানিত ও বেগবান করবে।

বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী বলেন, বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতৃত্বাধীন সব কর্মসূচিতে অংশগ্রহণ করে জনগণের অধিকার আদায়ে রাজপথে সচেষ্ট থাকবো।

এএইচআর/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু