• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‌‘ক্ষমতায় থাকার কৌশল হিসেবে সরকার জামায়াত-শিবির নিষিদ্ধ করেছে’

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৩ আগস্ট ২০২৪, ০৯:১৮
অ+
অ-
‌‘ক্ষমতায় থাকার কৌশল হিসেবে সরকার জামায়াত-শিবির নিষিদ্ধ করেছে’

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের হলেও শাসকগোষ্ঠীর দলগুলো ক্ষমতার খেলার কৌশলের সমীকরণে নিষিদ্ধ করেনি। এতদিন তারা নিজেদের স্বার্থে বারবার ব্যবহার করেছে। এখন স্মরণকালের মধ্যে সংঘটিত অন্যতম হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। বর্তমান সরকার তার ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধ করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার এক বিবৃতিতে  বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন এসব কথা বলেন।

আরও পড়ুন

আগেও ৩ বার নিষিদ্ধ হয়েছিল জামায়াত
নিষিদ্ধ হলো জামায়াত-শিবির

বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধাপরাধী হিসেবে নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থি।

বিজ্ঞাপন

সংবিধানের চার মূলনীতি প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখাসহ সরকারের পদত্যাগসহ শিক্ষার্থী–জনতার দাবি আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি।

এদিকে শুক্রবার এক বিবৃতিতে যুব ইউনিয়ন বলেছে, যুদ্ধাপরাধী দলকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করার বিষয়টি হাস্যকর।

এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতশিবিরছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির