বিজ্ঞাপন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক সকালে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক সকালে

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দলের পক্ষে থেকে কার নাম প্রস্তাব করা হবে, একইসঙ্গে এ সরকারের কাঠামো নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেন, দলের সাংগঠনিক বিষয় ও খালেদা জিয়ার মুক্তি নিয়ে আলোচনা হবে বৈঠকে। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় কী হবে, তা নির্ধারণ হবে বৈঠক।

এএইচআর/এসএসএইচ