• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ছাত্র আন্দোলনে নিহত-আহতদের জন্য শিবিরের ৭ দিনের কর্মসূচি ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৮ আগস্ট ২০২৪, ০৪:৪৭
অ+
অ-
ছাত্র আন্দোলনে নিহত-আহতদের জন্য শিবিরের ৭ দিনের কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত ও চলমান কিছু বিচ্ছিন্ন ঘটনা সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বিজ্ঞাপন

বুধবার(৭ আগস্ট) দলটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা দেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ আবু সাঈদ, মুগ্ধ, সৈকত ও রিফাতসহ শত শত শহীদের, যাদের রক্তে রাঙানো পথ ধরে আমরা পেয়েছি একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। যারা এই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণ করেছে তাদের আশু সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাদের এই আত্মত্যাগকে কবুল করুন।

আরও পড়ুন

সংখ্যালঘুদের উপাসনালয়-বাড়িসহ রাষ্ট্রীয় সম্পদের পাহারায় শিবির
‘যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ময়দানে থাকবে শিবির’
সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব আমাদের : ছাত্রশিবির

বিজ্ঞাপন

সাহসের বাতিঘর, অকুতোভয় সেই বীর ছাত্র-জনতাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যাদের সাহসিকতার তুলনা সারা পৃথিবীর সাম্প্রতিক ইতিহাসে নেই। যারা ২০২৪ সালে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নতুন এক রক্তিম সোনালি ইতিহাস সৃষ্টি করেছেন।

‘দেশব্যাপী আওয়ামী গণহত্যায় শহীদ, আহত-পঙ্গুত্ববরণকারী ও বর্তমানে কিছু বিচ্ছিন্ন ঘটনা সামনে রেখে ৬ দফা সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করছি।’

১. শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শহীদদের কবর জিয়ারত।
২. আহত-পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে সাক্ষাৎ, চিকিৎসাসেবা ও সামর্থ্যানুযায়ী সহযোগিতা প্রদান।
৩. সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, সহায়-সম্পত্তি ও বাড়িঘরের নিরাপত্তা প্রদান।
৪. বিরোধী মতের ব্যক্তিদের সহায়-সম্পত্তি ও জানমালের নিরাপত্তা বিধানে সহায়তা প্রদান।
৫. সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সম্পদ ও ঐতিহাসিক স্থাপনার নিরাপত্তার ব্যবস্থা করা।
৬. পরিচ্ছন্নতা অভিযান এবং ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান।

বিজ্ঞাপন

জেইউ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিবিররাজনীতিবিদছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা