• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

কেউ চাঁদাবাজি-বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : মজনু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৪, ১২:৪৫
অ+
অ-
কেউ চাঁদাবাজি-বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : মজনু

ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি তাদের স্যালুট জানাই। এই নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।’

মঙ্গলবার (১৩ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে ধারাবাহিক কর্মসূচির আওতায় বায়তুল মোকাররম মার্কেট, ঢাকা স্টেডিয়াম, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় বসবাসরত সব শ্রেণির নাগরিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে আইনের হাতে তুলে দিন। দলের কেউ বিশৃঙ্খলা বা চাঁদাবাজি করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

রফিকুল আলম মজনু বলেন, এদেশের হিন্দু ভাইদের আমি সংখ্যালঘু বলতে চাই না। তারাও আমাদেরই মতো মানুষ। আমার ভাই, বোন, চাচা। তাদের রক্ষা করতে হবে। কেউ হিন্দুদের বাসাবাড়ি, মন্দির, দোকানপাটে আক্রমণ করবেন না। তাহলে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো পার্থক্য থাকবে না।

তিনি আরও বলেন, যারা মানুষের ওপর অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরবে। কেউ রেহাই পাবেন না। তারা যদি দলের কেউ হয়, দলও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই হবে না বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, প্রত্যেকটা খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দুর্নীতি, লুটপাটের বিচার হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশে যত খুন, ধর্ষণ, রাহাজানি করেছে সব তদন্ত করে সব অপরাধীর বিচার করতে হবে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী নিজেদের রক্ষা করতে ‌‘নব্য’বিএনপি হতে চেষ্টা করছে। তাদের দুর্নীতি, অনাচার, লুটপাট আর মানুষের ওপর অত্যাচারকে আড়াল করতে তারা এ কৌশল নিয়েছেন। তাদের বিষয়ে সব পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মী যাতে দলের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করে রবিন।

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ।

এএইচআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু