• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে নুর

দেশে যারা আছেন ক্ষমা চেয়ে ভালো হয়ে যান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৪, ১৮:০৯
অ+
অ-
দেশে যারা আছেন ক্ষমা চেয়ে ভালো হয়ে যান

১৫ আগস্ট উপলক্ষ্যে ধানমন্ডিতে শোডাউন বা গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করলে আওয়ামী লীগ নেতারা প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে যারা আছেন ক্ষমা চেয়ে ভালো হয়ে যান। শান্তিপূর্ণভাবে দেশে থাকেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করলে বিপ্লবী ছাত্র-জনতা, সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

নুর বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের যারা দেশে আছেন, তাদের প্রতি একটাই আহ্বান। আমরা গত চার-পাঁচ বছর ধরে আপনাদের বলছিলাম যে, শেখ হাসিনা পালিয়ে যাবে। ওবায়দুল কাদের, সালমানরা হয়ত আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরে পালাতে পারবে, আপনাদের এ দেশে থাকতে হবে। আপনারা এমন কিছু কইরেন না, যাতে ক্ষমতার পটপরিবর্তন হলে জনরোষে আপনাদের অবস্থা খারাপ হয়। আপনারা কথা শুনেননি, এখন জনগণ আপনাদের পেলে কী করবে আল্লাহ ভালো জানেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আপনাদের এটুকু বলব, আপনাদের নেত্রী পালিয়ে গেছেন। আপনাদের কারো কথা ভাবেননি। আপনারা যদি কারও উসকানিতে রাস্তায় নেমে বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা পালাতে পেরেছেন, আপনারা কিন্তু পালাতে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনী ও বিপ্লবী ছাত্র-জনতা আপনাদের ছাড়বে না। কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস দেখাবেন না।

নুর বলেন, শেখ মুজিবুর রহমান একজন জাতীয় নেতা ছিলেন। কাজেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন বা তার প্রতি কারো ভালোবাসা থাকতে পারে। এখন দেশের যা পরিস্থিতি এ পরিস্থিতি যদি ধানমন্ডিতে শোডাউন দেওয়ার প্রস্তুতি নেন, গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন। তাতে এদিকে যে ক্ষুব্ধ ছাত্র-জনতা, স্বাভাবিকভাবে রাস্তার যে পরিস্থিতি প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না। কাজেই দয়া করে আপনাদের অনুরোধ করবো নৈরাজ্য তৈরি করার বিন্দুমাত্র দুঃসাহস দেখাবেন না।

বৈঠক ইস্যুতে তিনি বলেন, একটি সরকার গঠন হয়েছে। এখনো আমাদের অনেক ঝুঁকি রয়েছে, আশঙ্কা রয়েছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র-জনতা সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবিতে রাজপথে নামছেন। বিপ্লবীদের দ্বারা কোথাও যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, কেউ ভায়োলেন্স তৈরি করতে চাইলে যথাসময়ে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাদের আটক করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করে, স্বরাষ্ট্র উপদেষ্টা সেটির আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

নুরুল হক নুর আরও বলেন, এখন শান্তিপূর্ণভাবে দেশকে শান্তির পথে পরিচালিত করা এ সরকারের দায়িত্ব। সরকারের অনেকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। কাজেই আমরা যদি সহযোগিতা না করি তারা সফল হতে পারবে না।

এসএইচআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নুরুল হক নুরগণ অধিকার পরিষদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুরুল হক নুর‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

সম্পদশালী কেউ যেন চরের জমি না পায় : নুরুল হক

সম্পদশালী কেউ যেন চরের জমি না পায় : নুরুল হক

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক