• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

সারা দেশে বিএনপির দোয়া মাহফিল আজ

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ১০:৪৩
অ+
অ-
সারা দেশে বিএনপির দোয়া মাহফিল আজ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আজ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল করবে বিএনপি।

বিজ্ঞাপন

পূর্বে ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ (শুক্রবার) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

আ.লীগ নেতাদের আন্তর্জাতিক মানবতাবিরোধী আইনে বিচার করতে হবে
জনগণের বিজয় নস্যাৎ করতে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে : প্রিন্স
অতিসত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে : দুলু

বিজ্ঞাপন

এর আগে শেখ হাসিনা কর্তৃক গণহত্যার বিচার এবং বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে টানা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক গণহত্যা ও তাদের বিচার দাবিতে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় ও সারা দেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। ১৬ আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে ও আন্দোলনে নিহতদের জন্য দোয়ার অনুষ্ঠান পালিত হবে। হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু