• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৭
অ+
অ-
জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : শাহজাহান চৌধুরী

জামায়াতের চট্টগ্রাম মহানগরের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা দীর্ঘদিনের। এ সমস্যা সমাধানের জন্য কার্যকর অবদান রেখেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার ভূমিকাকে অবহেলা করার কারণে আজ পার্বত্য চট্টগ্রামে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই সমস্যা ঘাড়ের ওপর রেখে বাংলাদেশকে অগ্রসর করা কোনোদিনও সম্ভব নয়।

বিজ্ঞাপন

শনিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘পার্বত্য চট্টগ্রামে বিরাজমান বৈষম্য দূরীকরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসসহ তার উপদেষ্টা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটি স্পেশাল কমিটি গঠন করা দরকার। পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত অবহেলিত। সেখানে থাকা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের প্রতি যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, তা মোটেও ঠিক হয়নি। বিগত আওয়ামী সরকার তাদের প্রতি অত্যন্ত অন্যায়সূলভ আচরণ করেছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ অতিসত্বর এ সমস্যা সমাধান করা জরুরি।

আরও পড়ুন

চবি ছাত্র হত্যায় মামলা : আসামি পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী নেতারাও
চট্টগ্রাম যুবদলের দুই নেতাকে বহিষ্কার, মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা
চট্টগ্রামে কিশোর সাকিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিজ্ঞাপন

তিনি অশান্ত পার্বত্য তিন জেলায় হত্যা বন্ধ, অগ্নিকাণ্ড, লুটপাট, হামলা বন্ধ করে এই জঘন্য হত্যাকাণ্ডের জন্য দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপির চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ ও চট্টগ্রাম মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

এমআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরজামায়াতরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার