• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

শেখ হাসিনা আ.লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন : সোহেল তাজ

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৫
অ+
অ-
শেখ হাসিনা আ.লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন : সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল কনকসারোয়ারনিউজে এক আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে কেন পদত্যাগ করেছেন? এ প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত চেঞ্জ আসবে। একটা সিস্টেমিক চেঞ্জ আসবে। আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম। প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম।

আরও পড়ুন

আমাকে বেশ কিছুদিন ধরে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : সোহেল তাজ
ধানমন্ডি ৩২-এ আগুন, বিচার চাইলেন সোহেল তাজ
প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজের পোস্ট

বিজ্ঞাপন

তিনি বলেন, বাট আই ফিল কমপ্লিটলি বিট্রেইড। আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর ওপর। শি বিট্রেইড মি, শি বিট্রেইড দ্য পার্টি, আওয়ামী লীগ, শি বিট্রেইড বাংলাদেশ। বিকজ আমরা যে দিনবদলের সনদ, যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে করব... সেটি করতে হলে প্রথম ছয় মাসেই সেই চিত্র পাওয়া যেত। কিন্তু আমরা তো সেদিকে যাইনি, বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেইনটেইন করে আমরা সেটিকে আরও ধ্বংসের পথে…। 

সেখানে এক ঘণ্টা ৪ মিনিট ৫৮ সেকেন্ডের দীর্ঘ আলাপচারিতায় জেলহত্যা, বিডিআর বিদ্রোহ, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, বদলি বাণিজ্য, ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা, ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া, জুলাই অভ্যুত্থানে গণহত্যার পরও নিজের বোনের আওয়ামী লীগে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সোহেল তাজ। 

শুধু তাই নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, নিষিদ্ধ করতে হবে না; হত্যা, গুম-খুন-দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে।

বিজ্ঞাপন

কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযোগআওয়ামী লীগরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু