• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

আন্দোলনে আহত পরিবারহীন ইমরানের পাশে থাকবে ছাত্রদল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৪, ১৯:০২
অ+
অ-
আন্দোলনে আহত পরিবারহীন ইমরানের পাশে থাকবে ছাত্রদল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত পরিবারহীন ইমরান হোসেনের চিকিৎসার খোঁজ নিয়েছে ছাত্রদল। শনিবার (১২ অক্টোবর) সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে দেখতে যান। এসময় ছাত্রদল সাধারণ সম্পাদক ইমরানের পাশে থাকার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

নাছির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তাকে দেখতে গিয়েছি। তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব এখন থেকে বিএনপি পরিবারের। ছাত্রদলই তার পরিবার হিসেবে পাশে থাকবে। ইমরান এখন থেকে পরিবারহীন নয়।

এসময় তারেক রহমানের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ঘোষণা দেওয়া হয় পরবর্তী পুনর্বাসনে যাবতীয় খরচ বহনের।

আরও পড়ুন

‘উৎসব অন্ধকার থেকে আলোকের উদ্ভাসন’
সংস্কারের বিষয়ে বিএনপি অভিভাবকের পরিচয় দিয়েছে : আলাল
সংস্কারের বিষয়ে বিএনপি অভিভাবকের পরিচয় দিয়েছে : আলাল

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুতগতিতে আহতদের চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হচ্ছে। তবে দলের পক্ষ থেকে আমরা আহত ইমরানের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করব। আমাদের মানবিক নেতা তারেক রহমানের নির্দেশনায় আপনার পাশে আজীবন থাকবে ছাত্রদল।

এর আগে ইমরান একটি সংবাদমাধ্যমকে বলেন, আমাকে এখন পর্যন্ত কেউ দেখতে আসেনি, কারণ আমার পরিবার বলতে কিছু নেই। নিজের জমানো প্রায় অর্ধ লাখ টাকা ছিল, সেটাও খরচ হয়ে গেছে চিকিৎসার পেছনে। বাকি খরচ কীভাবে চলবে সে বিষয়ে কিছু বলতে পারছি না। হাসপাতালে পরিদর্শনে আসা বিভিন্নজন কিছু টাকা দিয়েছেন, সেটাই এখন একমাত্র ভরসা। এর বাইরে আর কোনো পথ নেই। হাসপাতালের বেডে শুয়ে থাকায় এখন কোনো উপার্জনেরও সুযোগ নেই।

ছাত্রদলের প্রতিনিধি দলে আরও ছিলেন সংগঠনটির সহ সভাপতি ডা. আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকাশ, সহ সাধারণ সম্পাদক ডা. নিবিড়, মো. রাহাত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডা. সৈকত ও সাধারণ সম্পাদক ডা. ইমরান।

বিজ্ঞাপন

এএইচআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ছাত্রদলরাজনীতিবিদঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল