• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
আমিনুল হক

‘আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও যড়যন্ত্র করে বেড়াচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৪, ২৩:১৫
অ+
অ-
‘আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও যড়যন্ত্র করে বেড়াচ্ছে’

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা রাষ্ট্রের বিভিন্ন যন্ত্রগুলোতে বসে এখনও যড়যন্ত্র করে বেড়াচ্ছে। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলতে হবে। তা না হলে তারাই কিন্তু আপনাদের (অন্তর্বর্তীকালীন সরকারের) উপর ভর করে বসবে।

বিজ্ঞাপন

রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার রূপনগর আরামবাগের ঈদগাহ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা গত জুলাই-আগস্টে ছাত্রজনতার গণআন্দোলনে ছাত্র ভাইদের হত্যা করেছে, সাধারণ মানুষকে  হত্যা করেছে, বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে, সেই হত্যার রক্তের দাগ এখনও মুছে যায়নি। অথচ এই হত্যাকারীদের অনেকেই দেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় যন্ত্রে বসে আছে। তারা বসে বসে যড়যন্ত্র করছে। এই যড়যন্ত্রকারীদের দ্রুত সময়ের ভিতর অপসারণ করে আইনের আওতায় এনে বিচার করতে হবে। পাশাপাশি স্বৈরাচার শেখ হাসিনাসহ যারা বিভিন্ন দেশে অসংখ্য লাশের ওপর দিয়ে পালিয়ে গেছে তাদেরকেও দেশে এনে বিচার কর্যক্রম শুরু করতে হবে।

আরও পড়ুন

চট্টগ্রামে রুকনদের যেসব উপদেশ দিলেন জামায়াত আমির
ছাত্রদের ওপর গুলি চালানো ছাত্রলীগ-যুবলীগ নেতারা কোথায়

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যারা লাশের ওপর দিয়ে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা করেছে, তাদের বিচার করা না হলে বাংলাদেশের মানুষ আপনাকে আমাকে কখনও ক্ষমা করবে না। বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে।

রূপনগর থানা ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান রনির পরিচালনায় রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক অলিউল হাসনাত তুহিন

বিজ্ঞাপন

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে