• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
জামায়াত নেতা সেলিম উদ্দিন

বিশেষ চাহিদাসম্পন্নদের পুনর্বাসনে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৪, ১৮:০৪
অ+
অ-
বিশেষ চাহিদাসম্পন্নদের পুনর্বাসনে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জনগণ তার ন্যায্য অধিকার ফিরে পাবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জনগণ দেশ পরিচালনার দায়িত্ব জামায়াতের হাতে অর্পণ করলে সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং দৃষ্টিহীন পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।’

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার রাতে রাজধানীর ভাষানটেক থানায় বিনামূল্যে সাদাছড়ি উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

দিন তারিখ ঠিক করে নির্বাচন দিতে হবে : দুদু
মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্টে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার : আ.লীগ

বিজ্ঞাপন

সেলিম উদ্দিন বলেন, জামায়াত সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ২০০১ সালের জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী রাজনীতির আইডল শহীদ আলী আহসান মো. মুজাহিদ (রহ)। তিনি মন্ত্রণালয়ের জন্য অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিগত ১৫ বছরে ফ্যাসিবাদের কবলে দেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়কে তারা লুটেপুটে খেয়েছে।

মহানগরী আমির বলেন, এ দেশের জনগণ যদি তাদের পরিচালনার চাবিকাঠি আমাদের হাতে অর্পণ করেন, তাহলে উন্নত বিশ্বের চাইতেও বাংলাদেশে বেশি কর্মসংস্থান, চিকিৎসা, বাসস্থানসহ বিশেষ ক্ষমতা সম্পন্ন সকলের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করব।

অনুষ্ঠানে ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে সাদাছড়ি বিতরণ করেন মুহাম্মদ সেলিম উদ্দিন।

বিজ্ঞাপন

জেইউ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’