• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির শোভাযাত্রার কার্যক্রম শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৮ নভেম্বর ২০২৪, ১৫:৩৪
অ+
অ-
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির শোভাযাত্রার কার্যক্রম শুরু

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিএনপি।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ৩টায় ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা কোরআন তেলাওয়াত করেন।

এ সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাজাত কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন

আসিফ নজরুলকে হেনস্তা, যা বললেন তারেক রহমান
শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বিজ্ঞাপন

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। আর শোভাযাত্রায় অংশ নিতে ইতোমধ্যে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর, কাকরাইল মসজিদ এলাকায় বিএনপির লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, শোভাযাত্রায় অংশ নিতে আসা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের হাতে শোভা পাচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, দলীয় ও জাতীয় পতাকা। শোভাযাত্রার সৌন্দর্য বাড়াতে রাখা হয়েছে ঘোড়ার গাড়ি, পিকআপ ভ্যান। এ ছাড়া, লাল-নীলসহ নানা রকমের ক্যাপ শোভা পাচ্ছে নেতাকর্মীদের মাথায়।

শোভাযাত্রার কারণে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও পল্টন এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এএইচআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান