• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিএনপির পুলিশ সংস্কার কমিটি প্রস্তাবনা জমা দিয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৪, ১৫:২৫
অ+
অ-
বিএনপির পুলিশ সংস্কার কমিটি প্রস্তাবনা জমা দিয়েছে

পুলিশ বাহিনীর সংস্কারে প্রস্তাবনা দলের চেয়ারপারসনের কার্যালয়ে জমা দিয়েছে এ বিষয়ে গঠিত বিএনপির কমিটি। নির্ধারিত সময়ের ২ দিন আগেই অর্থাৎ ১৪ নভেম্বর সন্ধ্যায় কমিটির সদস্যরা ‘পুলিশ সংস্কার’ প্রস্তাবনা জমা দেন।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ (১৬ নভেম্বর) প্রস্তাবনাটি জমা দেওয়ার কথা ছিল। কিন্তু কমিটি ১৪ নভেম্বর প্রস্তাবনা জমা দিয়েছে।

এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের এই কমিটি গঠন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কমিটিতে সদস্য সচিব করা হয় সাবেক ডিআইজি খান সাঈদ হাসানকে। অন্য সদস্যরা হলেন— সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম, সাবেক এসপি আনসার উদ্দিন খান পাঠান।

বিজ্ঞাপন

এএইচআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান