• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ 

জাবি শিক্ষার্থী কাজলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা বুলবুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৪, ১৮:৫৬
অ+
অ-
জাবি শিক্ষার্থী কাজলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা বুলবুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে গুরুতর আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজল মিয়ার (২৭) শারীরিক খোঁজ খবর নিয়েছেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান তিনি। এসময় দায়িত্বরত চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে কাজলের শারীরিক খোঁজ খবর নেন। 

এই হাসপাতালে কাজলসহ আহত ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

নির্বাচনে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ গুরুতর অন্যায়
অন্তর্বর্তী সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না : তারেক রহমান

বিজ্ঞাপন

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বলেন, কাজলের শারীরিক যে অবস্থা তাকে সাধারণ বিমানে বিদেশে প্রেরণ করা যাবে না। কাজলের জন্য এয়ার অ্যাম্বুলেন্স চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত দিলে তাৎক্ষণিক কাজলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হবে।

এসময় নূরুল ইসলাম বুলবুল উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টার প্রতি দাবি জানিয়ে বলেন, অন্তবর্তীকালীন সরকারের সকল কাজের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে আহতদের উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। জনগণ চায় জুলাই-আগস্ট বিপ্লবের জাতীয় বীরদের উন্নত চিকিৎসা প্রদান করা হোক। 

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নিয়েছে সেটি কালবিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যে শেষ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে। 

বিজ্ঞাপন

সরকারের এই যৌক্তিক সময়ের মধ্যে পরাজিত শক্তি ও তাদের দোসররা ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। 

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. আফজাল মমিন, সহকারী অধ্যাপক ডা. মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক ডা. মনিরুল ইসলামসহ অনেকে।

জেইউ/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’