• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না : আমিনুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৪, ২০:২৭
অ+
অ-
বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না : আমিনুল হক

বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপিতে কোনো ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটতরাজ ও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর উত্তরার দক্ষিণখানে আনোয়ারা মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দক্ষিণখান খেলোয়াড় কল্যাণ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে তিনি এসব কথা বলেন।

ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী।

আরও পড়ুন

২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি
অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে : এ্যানি
‘দেশ সঠিকভাবে চালাতে না পারলে আত্মদান বৃথা যাবে’

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি যুবসমাজ তৈরি করার লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে বিএনপি কাজ করে যাচ্ছে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ তৈরিতে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম।

সাবেক ফুটবলার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক, সাবেক যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক গাজী রেজাউনুল হক রিয়াজ প্রমুখ।

এএইচআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান