• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
বিক্ষোভ সমাবেশে শিবির নেতা

ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৪, ১৬:০৭
অ+
অ-
ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে

ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

বুধবার (২৭ নভেম্বর) বায়তুল মোকাররম প্রাঙ্গণে ছাত্রশিবির ঢাকা মহানগরের কর্তৃক জুলাই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করার জন্য ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে। এ প্রজন্মকে বোকা ভাবা যাবে না। ইসলামি ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবিলা না করে চেতনা দিয়ে মোকাবিলা করার চেষ্টা করা হয়েছে। আমাদের রক্তে শহীদের রক্ত বইছে। সে রক্ত বয়ে চলা প্রজন্মের সঙ্গে গাদ্দারি করার চেষ্টা করবেন না।

আরও পড়ুন

অ্যাডভোকেট সাইফুল হত্যা : বৃহস্পতিবারও আইনজীবীদের কর্মবিরতি
ইসকন নিষিদ্ধের দাবিতে হাসনাত-সারজিসের নেতৃত্বে উত্তাল চট্টগ্রাম

বিজ্ঞাপন

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর এই বায়তুল মোকাররমেই খুনি হাসিনা মানুষ হত্যা করে ফ্যাসিবাদের সূচনা করেছিল। সেই ধারা অব্যাহত রেখে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মাধ্যমে হাসিনা তার ফ্যাসিবাদকে কায়েম রেখেছিল। একটি পরিবারের কাছে সারা বাংলাদেশকে জিম্মি করে রাখা হয়েছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা রাজপথে নেমে বুকের তাজা রক্ত দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল করেছে।

তিনি আরও বলেন, আমরা কেউ ফেরাউন, নমরুদ বা হিটলারকে দেখিনি। কিন্তু এই প্রজন্ম খুনি হাসিনাকে দেখেছি। জুলাইয়ের গণহত্যার পর হাসিনা ও তার দোসররা ন্যূনতম কোনো অনুশোচনা দেখায়নি বরং অহংকারী ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, সে দেশ আর ফ্যাসিবাদকে মেনে নেবে না।

ওএফএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিবিররাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময় মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ