• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
জামায়াত আমির

জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, পদক্ষেপ নিতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৪, ১৯:৩৯
অ+
অ-
জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, পদক্ষেপ নিতে হবে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল-মত-ধর্ম ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ে যমুনায় জামায়াতের প্রতিনিধি দল
শক্ত হাতে নিয়ন্ত্রণ করুন, না হয় জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে
আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

জামায়াতে আমির বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আগামীতে দেশ কীভাবে শান্তি-শৃঙ্খলার মধ্যদিয়ে নির্বাচনের দিকে এগুতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য কীভাবে করা যায়, প্রশাসনে কীভাবে গতি আনা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জামায়াত আমির বলেন, রমজান মাস আসছে, এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এসব বিষয় নিয়ে আমরা পরামর্শ করেছি।

জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। দেশের সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সব আলোচনায় আমরা একমত হয়েছি। দেশের সব মানুষকে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এর জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। দল-মত-বর্ণ নির্বিশেষে মতবিরোধ থাকবে কিন্তু জাতীয় স্বার্থে সবাই যেন একমত থাকতে পারি। 

নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে আজ কোনো আলোচনা হয়নি।

বিজ্ঞাপন

বিভিন্ন মহল থেকে ইস্কন নিষিদ্ধের কথা উঠেছে এই বিষয়ে আপনাদের অবস্থান কী— জানতে চাইলে তিনি বলেন, শুধু ইস্কন না, যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। 

গতকাল বিএনপি জাতীয় ঐক্যের কথা বলেছে ও উদ্বেগের কথা জানিয়েছে, আপনারা এই বিষয়ে একমত কিনা— জানতে চাইলে তিনি বলেন, জাতীয় ঐক্যের কথা অবশ্যই এসেছে। উদ্বেগ নিয়ে আজ আমরা আলোচনা করেছি। সেই উদ্বেগ ওই অর্থে নয় যে দেশ মনে হয় গোল্লায় গেছে। আমাদের দেশে কারা শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছে, সেটা চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে মোকাবিলা করতে হবে।

এমএসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতঅন্তর্বর্তীকালীন সরকারমুহাম্মদ ইউনূসরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

Google News
রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’