• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় ন্যায়বিচারের প্রতিফলন: বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৫
অ+
অ-
গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় ন্যায়বিচারের প্রতিফলন: বিএনপি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচারের প্রতিফলন হয়েছে বলে মনে করে দলটি।

বিজ্ঞাপন

রোববার (১ ডিসেম্বর) হাইকোর্টের রায় ঘোষণার পর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের আমলে এই মামলায় ন্যায়বিচার হয়নি। তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোক, কাহার আকন্দকে যেদিন নিয়ে এসে তদন্তকারী নিয়োগ করল, সেদিনই বোঝা গেছে সরকারের একটি অশুভ মনোভাব রয়েছে।

আরও পড়ুন

একুশে আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস
খালাসের রায় শুনে বাবরের স্ত্রী বললেন ‘আলহামদুলিল্লাহ’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে জোর করে তারেক রহমানসহ বিএনপির অন্যান্য নেতাদের সাজা দেবে, শাস্তি দেবে এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলব আজকে ন্যায়বিচার হয়েছে, হাইকোর্ট যথার্থ বিচার করেছেন।

আমরা দীর্ঘদিন ন্যায়বিচারের জন্য যে সংগ্রাম করেছি, তার কিছুটা হলেও আজ প্রতিফলন হয়েছে বলেও উল্লেখ করেন রিজভী।

এর আগে বেলা ১১টার দিকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এএইচআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত