• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
গ্রেনেড হামলা মামলা

তারেক রহমান খালাস পাওয়ায় মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২৪, ১৭:১৭
অ+
অ-
তারেক রহমান খালাস পাওয়ায় মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডন থেকে পাঠানো এক বিবৃতিতে এ স্বস্তি প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করায় মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি।

আরও পড়ুন

একুশে আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস
রায় দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন অ্যাটর্নি জেনারেল
খালাসের রায় শুনে বাবরের স্ত্রী বললেন ‘আলহামদুলিল্লাহ’

বিজ্ঞাপন

তিনি বলেন, এই রায়ে প্রমাণ হলো, আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তার বিরুদ্ধে আনা মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।

‘ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে, তারেক রহমানের বিরুদ্ধে আনা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল’, বলেন মির্জা ফখরুল।

এএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিমির্জা ফখরুলতারেক রহমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান