• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
খন্দকার মোশাররফ

জনগণ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২৪, ২০:২১
অ+
অ-
জনগণ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকার ওয়াদাবদ্ধ জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। তাই অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়ার কথা বলেছি। রোডম্যাপ পেয়ে জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে এখন যে ষড়যন্ত্র দেখছেন, এসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না।

বিজ্ঞাপন

বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনের সড়কে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রজনতার গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের দায়িত্ব এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বিগত কথিত সরকার বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে। এখন যে ষড়যন্ত্র হচ্ছে তা বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য।

আরও পড়ুন

৩ বিষয়ে রাজনৈতিক দলগুলো থেকে পরামর্শ নিচ্ছেন প্রধান উপদেষ্টা
দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক

বিজ্ঞাপন

বিএনপির স্থানী কমিটির এই সিনিয়র সদস্য বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছি। যেভাবে আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে সরকারকে বিদায় করা হয়েছে এবং এখন তাদেরকে যারা সহযোগিতা করছে তাদের সবাইকে আমরা মোকাবিলা করব। প্রধান উপদেষ্টা বলেছেন— জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য তিনি যথাযথ পদক্ষেপ নেবেন। আজকে আমরা যারা রাজনৈতিক দলগুলো এখানে ছিলাম তারা সবাই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য একমত হয়েছি।

এ সময় বিএনপির প্রতিনিধি দলের সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

এমএইচএন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান