• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
রিজভীর প্রশ্ন 

পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করব?

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩
অ+
অ-
পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করব?

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিন্ডি থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করব? এই রক্ত আমাদের মধ্যে নেই। 

বিজ্ঞাপন

আজ (বুধবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের লংমার্চের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ যারা দিল্লির সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী তারা জেনে রেখো, তোমরা একজন রক্তপিপাসু লেডি ফেরাউনকে (শেখ হাসিনা) টিকানোর জন্য গত ১৬ বছর সমর্থন দিয়েছিলে।

আরও পড়ুন

আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের লংমার্চ শুরু
বিএনপির ৩ সংগঠনের লংমার্চ যে রুটে
ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, আশা টবি ক্যাডম্যানের

বিজ্ঞাপন

রিজভী বলেন, ভুটান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকেরা নিজের কথায় চলুক, এটা ভারত চায় না। তারা চায় দিল্লির কথায় চলতে হবে। বাংলাদেশের মানুষের রক্তের তেজ, আত্মশক্তি, বীরত্ব দিল্লির শাসকরা বুঝতে পারেনি।

মমতা ব্যানার্জি খুব মন খারাপ করেছেন বলে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আসেন চট্টগ্রাম দখল করতে। আমরা বসে বসে ললিপপ খাব? খাব না। আমাদের শক্তি ও তেজ দিয়ে দেশকে রক্ষা করব।

এএইচআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদরুহুল কবির রিজভী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান