• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

আওয়ামী লীগ দেশকে নিঃস্ব করে দিয়েছে : নজরুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৫
অ+
অ-
আওয়ামী লীগ দেশকে নিঃস্ব করে দিয়েছে : নজরুল ইসলাম

আওয়ামী লীগ দেশকে নিঃস্ব করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই দেশটাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে আপনারা সবাই দেখেছেন বছরে ১৬ হাজার কোটি ডলার বিদেশ পাচার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

নজরুল ইসলাম খান বলেন, আমাদের শ্রমিকরা মধ্যপ্রাচ্যের মরুভূমিতে কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যে বৈদেশিক মুদ্রা পাঠায় সেটা জনগণের কল্যাণে কাজে না লাগিয়ে বিদেশে পাচার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আ.লীগের চেয়ারম্যানকে অফিস করতে বাধা বিএনপি নেতাকর্মীদের
বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া আমন্ত্রিত
দেশের এক ইঞ্চি মাটির দিকে তাকালে চোখ উপড়ে ফেলা হবে

‘চুরি, দুর্নীতি করা অন্যায়, কিন্তু এরা (আওয়ামী লীগ) এই অন্যায়ের পাশাপাশি সেই টাকা দেশের বাইরে পাচার করে অন্যায় করেছে। এরা দেশের মানুষের কোনো কাজে আসে নাই। যদি কাজে আসতো দেশের মানুষ এতো কষ্ট করতো না।’

গত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি লড়াই করতে গিয়ে হাজার-হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে। তারপরও কিন্তু আমরা লড়াই বন্ধ করি নাই— বলেন নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা বলেন, ছাত্র-জনতার আন্দোলন মুখে যাদের হাত থেকে ফুটপাতের মানুষও রেহাই পায়নি সেই আওয়ামী লীগ পালিয়ে গেছে। এখন যারা ক্ষমতায় তারা জোর করে আসেনি। আমরা এই দেশের জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা দেশটাকে সুন্দর করবে। একটা সুন্দর, সুষ্ঠু ভোটের ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি। সেটি প্রতিষ্ঠিত হবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। তার প্রস্তুতি চলছে, আমরা আশা করবো সেই প্রস্তুতি শেষে জনগণের কাছে তাদের ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কৃষক দলের হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কৃষক দলের নেতা মো. কামরুল হোসেন, মীর হাসান কামাল তাফস প্রমুখ।

এএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী