• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
বিএনপির যৌথসভা

১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে সর্বোচ্চ জমায়েত, হবে র‌্যালি-কনসার্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৪, ২২:০৮
অ+
অ-
১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে সর্বোচ্চ জমায়েত, হবে র‌্যালি-কনসার্ট

মহান বিজয় দিবস উদযাপনে সর্বোচ্চ জমায়েতের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ইতোমধ্যে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আগামী সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে যাওয়া এবং সেখান থেকে দলের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া বিজয় দিবসের দিনে বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউতে হবে কনসার্ট। ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এই বিজয় উদযাপন করবে বিএনপি। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার শুরুতে ‘স্বাধীনতার ঘোষক’, দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

বিজ্ঞাপন

সভায় বিএনপির যুগ্ম মহাসচিবরা, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত যৌথসভায় যেসব কর্মসূচি গৃহীত হয়ে সেগুলোর মধ্যে রয়েছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন; রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ১৫ ডিসেম্বর দুপুর ২টায় আলোচনা সভা; ১৬ ডিসেম্বর বিকেলে ‘সবার আগে বাংলাদেশ’ এর উদ্যোগে মানিক মিয়া এভিনিউয়ে (সংসদ ভবন) কনসার্ট; ১৬ ডিসেম্বর ভোরে বিএনপির জাতীয় নেতারাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে গমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুস্পস্তবক অর্পণ; জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে সব পর্যায়ের নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

আরও পড়ুন

নির্বাচনে আমরা ভারতের হস্তক্ষেপ চাই না : ফারুক
মামলা-জটিলতা শেষে দেশে ফিরবেন তারেক রহমান : ফখরুল
বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া আমন্ত্রিত

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় এবং নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোপতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকায় আগামীকাল (১৩ ডিসেম্বর) বিএনপির উদ্যোগে রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দুপুর ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর সকাল ৯টায় দলটির জাতীয় নেতারাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ অর্পণ করবেন।

সভায় মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে যৌথসভায় গৃহীত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারাদেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়।

এএইচআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিবিজয় দিবস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ