• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিপ্লবের সুফল আনতে প্রথাগত পথে হাঁটলে হবে না : ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২৪, ২১:২০
অ+
অ-
বিপ্লবের সুফল আনতে প্রথাগত পথে হাঁটলে হবে না : ফরহাদ মজহার

লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বিপ্লবের সুফল বয়ে আনতে প্রথাগত পথে হাঁটলে হবে না। বরং আমাদের চিন্তা ও তৎপরতায় আমূল পরিবর্তন আনতে হবে। দেশে আমরা অভ্যুত্থান এনেছি কিন্তু এখনও সংহত করতে পারিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, বাংলাদেশে মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারাবাহিকভাবে বিনষ্ট করা হয়েছে। সেই আশঙ্কা এখন আরও তীব্র হচ্ছে। গণমানুষের সার্বভৌমত্ব কায়েমের জন্যই একাত্তরে মানুষ রক্ত দিয়েছেন। চব্বিশেও মানুষ রক্ত দিতে দ্বিধা করেননি। এই সাধারণ মানুষের জীবনে বিপ্লবের সুফল বয়ে আনতে প্রথাগত পথে হাঁটলে হবে না। বরং আমাদের চিন্তা ও তৎপরতায় আমূল পরিবর্তন আনতে হবে। বিজয় দিবস তখনই তার মর্যাদায় অধিষ্ঠিত হবে যখন এ দেশের মানুষ বিজয়ের প্রকৃত স্বাদ লাভ করবেন।

আরও পড়ুন

দেশের প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান : আমীর খসরু
‘যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম তা হাইজ্যাক করা হয়েছিল’
স্বাধীনতা-সার্বভৌমত্ব যারা বিক্রি করেছিল তারা সেদেশে পালিয়ে গেছে

বিজ্ঞাপন

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

তিনি বলেন, গত দেড় দশক ধরে একাত্তরের একমুখী বয়ান তৈরি করে মুক্তিযুদ্ধকে সংকীর্ণ পরিসরে আবদ্ধ করে ফেলা হয়েছিল। গণঅভ্যুত্থান সে অবস্থা থেকে আমাদের মুক্তি দিলেও এখনও আমাদের সচেতন থাকতে হবে, যেন নতুন করে কোনও গণ্ডিবদ্ধতায় আমরা ঢুকে না পড়ি।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আরও বলেন, স্বাধীন বাংলাদেশের বৃহত্তর জনমানুষের বিজয়ের জন্য আরও অনেক পথ পাড়ি দিতে হবে। ধর্মনিরপেক্ষতার বিভাজনে আমরা অনেক ঘুরপাক খেয়েছি। মানুষের মৌলিক চাহিদা পূরণের সংগ্রামই প্রকৃত সংগ্রাম।

বিজ্ঞাপন

আরএইচটি/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদরাজধানীর খবরবিজয় দিবস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক