• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিজয় দিবস নিয়ে মোদির বক্তব্যের নিন্দা জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:০০
অ+
অ-
বিজয় দিবস নিয়ে মোদির বক্তব্যের নিন্দা জামায়াতের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে যে দাবি করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এ পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন। ১৯৭১ সালের বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে তিনি ভারতের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেওয়া পোস্টে তিনি বাংলাদেশ নামই উল্লেখ করেননি। নরেন্দ্র মোদির এ বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান ও অমর্যাদাকর।

আরও পড়ুন

মোদির দাবির তীব্র প্রতিবাদ জানালেন আসিফ নজরুল
১৯৭১ সালে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, দাবি মোদির
শেখ হাসিনাকে আশ্রয় কেন, প্রশ্ন উঠছে ভারতে

তার এ বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো ৫৩ বছর আগে জামায়াতে ইসলামী ভারতের আধিপত্যবাদের আশঙ্কা সম্পর্কে যে বক্তব্য দিয়েছিল তা সঠিক। নরেন্দ্র মোদি তার পোস্টের মাধ্যমে জামায়াতের বক্তব্যের সত্যতার পক্ষে রাজ সাক্ষী হয়ে রইলেন।

বিজ্ঞাপন

আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

জেইউ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদনরেন্দ্র মোদিভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির