• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২৬
অ+
অ-
সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ কমিটি বিলুপ্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওই ইউনিয়নের বিএনপিসহ ১২টি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল (সোমবার) বিজয় দিবসে শহীদ মিনারে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আসলাম চৌধুরীর নির্দেশে কমিটিগুলো বিলুপ্ত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা বিএনপি। এতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কমল কদর ও সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সলিমপুর ইউনিয়নের বিএনপিসহ ১২টি অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলো হলো— ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও জাসাস। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিটিগুলোর সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মো. মহিউদ্দিন বলেন, বিজয় দিবসের দিনেও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরোধ প্রকাশ্যে উঠে এসেছে। প্রকাশ্যে মারামারির ঘটনায় সলিমপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তারা। 

আরও পড়ুন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল
দেশের প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান : আমীর খসরু
সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে চট্টগ্রামে শিবিরের শোডাউন

তিনি বলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের বাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। নিজেদের মধ্যে এভাবে সংঘর্ষ শৃঙ্খলা পরিপন্থি বিধায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল দুপুরে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উপজেলার ফৌজদারহাট কে এম উচ্চবিদ্যালয় এলাকায় সলিমপুর ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। ভাঙচুর করা হয় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের বাড়ি।

আরএমএন/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু