• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
নূরুল ইসলাম বুলবুল

এ দেশে ভারতীয় আধিপত্যবাদের দাদাগিরি ছাত্র-জনতা আর মানবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৪, ২০:৩৫
অ+
অ-
এ দেশে ভারতীয় আধিপত্যবাদের দাদাগিরি ছাত্র-জনতা আর মানবে না

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, এ দেশে ভারতীয় আধিপত্যবাদ ও তাদের কোনো দাদাগিরি আর মানবে না ছাত্র-জনতা। কেউ কালো হাত বাড়ালে এ দেশের ছাত্রসমাজ সেই হাত ভেঙে গুঁড়িয়ে দিতে আর দ্বিধা করবে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার বার্ষিক সদস্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

চব্বিশের গণহত্যার মূল হোতাদের গ্রেপ্তারে শিবির সভাপতির আল্টিমেটাম
হাসিনাকে দিয়ে ভারত এ দেশে ‘প্রক্সি শাসন’ প্রতিষ্ঠা করেছিল
বছরে একটি বিসিএস শেষ করাসহ চার দাবি ছাত্রশিবিরের

নূরুল ইসলাম বুলবুল বলেন, শিবির ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সৎ নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে। শিবির যে উদ্দেশ্য নিয়ে কাজ করে, গোটা জাতি সেই একই উদ্দেশ্যে একমত পোষণ করায় ৫ আগস্টের মতো বিরাট বিজয় সম্ভব হয়েছে। দেশের মানুষ এখন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত ও সন্ত্রাস মুক্ত একদল সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব চায়। আর ছাত্রশিবির সেই যোগ্য নাগরিক তৈরির একমাত্র প্ল্যাটফর্ম।

বিজ্ঞাপন

ছাত্রশিবিরের সদস্যদের তিনি বলেন, শিবিরের উচিত প্রত্যেক পাড়া-মহল্লার প্রতিটি বাড়িতে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। বর্তমান ছাত্রসমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ সৃষ্টি করতে হবে। শিবিরের সব সদস্যকে হতে হবে জ্ঞানপিপাসু, কর্মসহিষ্ণু, ত্যাগ-কুরবানিতে অগ্রগামী, নিয়মানুবর্তী এবং সময়ানুবর্তী। তাহলেই একদিন এ দেশে ইসলামের রাজ কায়েম হবে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবিরের সদস্যদের সদা প্রস্তুত থাকতে হবে। আধিপত্যবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্র সমাজকেই সবার আগে এগিয়ে আসতে হবে।

ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বার্ষিক সদস্য বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবির সভাপতি আলাউদ্দিন আবিরের সভাপতিত্বে এবং হেলাল উদ্দিন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আ. কাইয়ুম মুরাদ, মহানগর পূর্বের সভাপতি মোজাফফর হোসেন প্রমুখ।

জেইউ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতশিবিররাজনীতিবিদরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

শহীদ মিনারে যুবক হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের উদ্বেগ

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির