• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
শিক্ষার্থীদের গুপ্তহত্যা

২৪ ঘণ্টার মধ্যে সরকারের অবস্থান জানাতে হবে : জাতীয় নাগরিক কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩
অ+
অ-
২৪ ঘণ্টার মধ্যে সরকারের অবস্থান জানাতে হবে : জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্ত হত্যা হচ্ছে। এটা অ্যাড্রেস করা খুবই জরুরি। গুপ্তহত্যার ব্যাপারে সরকার কী অবস্থান নেবে? কী ব্যবস্থা গ্রহণ করবে? ২৪ ঘণ্টা মধ্যে তাদেরকে জানাতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্তহত্যা হচ্ছে। এটা অ্যাড্রেস করা খুবই জরুরি। এই মুহূর্তে আমরা চাইছি, শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ হোক নিরাপদ। এ দেশের ছাত্র-জনতা মিলে এ অভ্যুত্থান করেছে।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেলের প্রজ্ঞাপন বাতিল করতে হবে
জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হলেন আরও ৪০ জন
৭১ ও ২৪’র শহীদদের স্মরণে নাগরিক কমিটির কার্যালয়ে দোয়া মাহফিল

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা মাঠের শক্তি ছিল। তাদের যদি গুপ্তহত্যা করা যায়, তাদের ব্যাপারে যদি প্রপার অ্যাকশন সরকারের না দেখি তাহলে আমাদের প্রশ্ন করতে হয়, সরকারে আসলে কারা আছে?

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র বলেন, আমরা দেখেছি নানা মহল থেকে অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তাহলে কি তারাই সরকার চালাচ্ছে? সরকারে কারা আছে? কারা নীতিনির্ধারণের জায়গায় আছে? গুপ্তহত্যার ব্যাপারে তারা কি অবস্থান নেবেন? কী ব্যবস্থা গ্রহণ করবে? ২৪ ঘণ্টা মধ্যে তাদের জানাতে হবে।

এমএসআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক কমিটিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী