• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
ইসলামী ছাত্রীসংস্থার বার্ষিক সম্মেলন

নৈতিকতা ও মূল্যবোধে এক্সিলেন্সি অর্জন করতে হবে : জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৪, ২২:১৬
অ+
অ-
নৈতিকতা ও মূল্যবোধে এক্সিলেন্সি অর্জন করতে হবে : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী ছাত্রীসংস্থাকে ছাত্রী অঙ্গনে ইতিবাচক ভূমিকা পালনের মাধ্যমে ছাত্রীদের উন্নত নৈতিক চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। একাডেমিক ক্ষেত্রে যেমন এক্সিলেন্সি অ্যাওয়ার্ড অর্জন করতে হবে, তেমনি নৈতিকতা ও মূল্যবোধের স্থানেও এক্সিলেন্সি অর্জন করতে হবে। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আবদুল মালেক মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আয়োজিত কেন্দ্রীয় সভানেত্রী ডাক্তার তাহসিনা ফাতিমার সভানেত্রীত্বে অনুষ্ঠিত বার্ষিক সদস্যা সম্মেলনের উদ্বোধীন অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, সন্তানের উপর মা জাতির প্রভাব খুব বেশি। এ জন্য কুরআন-সুন্নাহতে মায়ের মর্যাদার উপর অনেক বেশি গুরুত্বারোপ করা হয়েছে। কুরআনে বর্ণিত মা-এর মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে হবে। মা জাতির এ সম্মানের জায়গাটা ধরে রাখতে আমাদের অগ্রাধিকার দিতে হবে। 

আরও পড়ুন

পাশের দেশের গণমাধ্যম সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে
শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হবে : রফিকুল ইসলাম

বিজ্ঞাপন

তিনি বলেন, মা-বাবা তথা অভিভাবকগণ মেয়ে সন্তানের দিকে একটু বেশি খেয়াল রাখেন বা পেরেশানিতে থাকেন। তাই তাদের পেরেশানি মুক্ত রাখার দিকে নজর দিতে হবে। এ জন্য ছাত্রীদেরকে পড়াশোনাসহ দৈনন্দিন কাজ যথাসময়ে যথারীতি সম্পাদন করার দিকে নজর দিতে হবে। 

সাংগঠনিক কাজ গতিশীল ও সহজবোধ্য করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ছাত্রী সংস্থার রিপোর্ট সিস্টেমসহ যাবতীয় সাংগঠনিক কার্যক্রম ছাত্রীসমাজের উপযোগী করে উপস্থাপন করতে হবে। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

বিজ্ঞাপন

জেইউ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির