• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

সচিবালয়ে অগ্নিকাণ্ডে উদ্বেগ জামায়াতের, নিরপেক্ষ তদন্ত দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৪, ১৭:০০
অ+
অ-
সচিবালয়ে অগ্নিকাণ্ডে উদ্বেগ জামায়াতের, নিরপেক্ষ তদন্ত দাবি

বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুরে ছাই হয়ে বিপুল ক্ষয়-ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

বিজ্ঞাপন

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুরে ছাই হয়ে বিপুল ক্ষয়-ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের সকল প্রশাসনের প্রাণকেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয়। দিনরাত ২৪ ঘণ্টা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে কিভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তা আমাদের বোধগম্য নয়। 

সচিবালয় এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা কি না তা তদন্ত করা দরকার। দেশবাসী মনে করে, অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা ও অসতর্কতা আছে কি না তা খতিয়ে দেখা দরকার।  

আরও পড়ুন

সচিবালয়ে লাগা আগুনের কারণ খুঁজতে কমিটি গঠন
একমাত্র ছেলে ছিলেন ফায়ার ফাইটার নয়ন, বারবার মূর্ছা যাচ্ছেন মা
চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, আমরা মনে করি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অর্পিত দায়িত্ব পালনে আরও সচেতন এবং সতর্ক হওয়া দরকার। 

জেইউ/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতঅগ্নিকাণ্ডসচিবালয়আলোচিত খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন