• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিজয়ের আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয় : নজরুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩
অ+
অ-
বিজয়ের আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয় : নজরুল ইসলাম

২৪ এর বিজয়ের আকাঙ্ক্ষা যাতে ব্যর্থ না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। কেননা গণতন্ত্র না থাকায় বঞ্চিত ছিলাম। এবারও যে বিজয় অর্জন করা হয়েছে, সেটির আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় ‘রক্ত স্নাত বিজয়’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

আরও পড়ুন

দেশে একটা ষড়যন্ত্র চলছে : শামসুজ্জামান দুদু
৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করেছে একটি রাজনৈতিক দল
নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, আমরা এটা ভাবি না : আব্বাস

বিজ্ঞাপন

আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়কে আমরা ধারণ করি  হৃদয়ে। কিন্তু আমাদের বিজয় তো একটি নয়। আমাদের বিজয় তো ৫২ সালের ভাষা আন্দোলন, ৬২’র ছাত্র আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৯০ এর স্বৈরাচার পতনের বিজয়। প্রত্যেকটা লড়াইয়ে জীবন দিতে হয়েছে। একইভাবে গত জুলাই-আগস্টে হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে বিজয় পেয়েছি।

বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্রের বিজয় অর্জন করেছিলাম। কিন্তু সেটাকে ধরে রাখতে পারিনি। ৭১ এর বিজয়ের স্মৃতিকে ধারণ করে সচেতনভাবে চিন্তা করতে হবে। আজকে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারগুলো কোনো সহায়তা পান না। এটা খুবই লজ্জার বিষয়। কী অবস্থায় আছে তারা, খোঁজ কে রাখে? বিজয়ের তাৎপর্য অনুধাবন করতে হলে বিজয়ে যার যে অবদান তার স্বীকৃতি দিতে হবে।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীরুল হাসান তমাল প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন- বিখ্যাত শিল্পী কনক চাঁপা ও ব্যান্ড তারকা হাসান।

এএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিগণঅভ্যুত্থান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী