• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘সংবিধান ছাত্র জনতার দাবির উপযোগী করে নতুনভাবে লিখতে হবে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬
অ+
অ-
‘সংবিধান ছাত্র জনতার দাবির উপযোগী করে নতুনভাবে লিখতে হবে’

সংবিধান সংস্কার নয়, এই সংবিধানকে বাংলাদেশের ছাত্র জনতার দাবির উপযোগী করে নতুনভাবে লিখতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভার উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কার আকাঙ্ক্ষা ও সংবিধান’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ওনাদের (বিএনপি) বক্তব্য হলো বাংলাদেশের মানুষ নাকি সংস্কার বুঝে না। বাংলাদেশের জনগণ যদি সংস্কারই না বুঝতো, তাহলে কেন তারা জীবন দিলো, শহীদ হলো। জনগণ এটা বুঝে শুনেই জীবন দিয়েছে, সংস্কারের জন্যই জনগণ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে।

আরও পড়ুন

লক্ষণ সেন ফিরে আসেনি, শেখ হাসিনাও ফিরতে পারবে না : রফিকুল ইসলাম
আ.লীগ স্বাধীনতার ফসল ভারতের হাতে তুলে দিয়েছিল : জামায়াত আমির
মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়

বিজ্ঞাপন

জামায়াতের এই নেতা বলেন, যারা ৭২-এর ফ্যাসিজমকে উচ্ছেদ করার জন্য ৭৫-এর ভূমিকা রেখেছিলেন, তারা আবার ফাঁসির কাষ্ঠে ঝুললো এটা জাতির জন্য দুর্ভাগ্য। এ সংবিধান সংস্কার নয়, এই সংবিধানকে বাংলাদেশের ছাত্র জনতার যে দাবি, সে দাবির উপযোগী করে নতুন ভাবে লিখতে হবে।

তিনি আরও বলেন, যে সংবিধান জাস্টিস দিতে পারেনা সেই সংবিধান বাংলাদেশে টিকতে পারেনা। যারা এই সংবিধানের জন্য মায়া কান্না করবে তাদের আমরা বলবো তারা বাংলাদেশের পক্ষে না। তারা ভারতের পক্ষে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন, ভারতের পণ্য বর্জন নিয়ে আজকে বড় বড় কথা বলেন। এই প্রেস ক্লাবের সামনে তিনি ভারতের পণ্যে আগুন দেন, বর্জন করেন; আর গোপনে গোপনে ভারতের সাথে আঁতাত করেন। আমরা ধিক্কার জানাচ্ছি। যারা ছাত্র জনতার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে তারা ভারতের লোক। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ। ভারতের পাতানো ফাঁদে যারা পা দিতে চাচ্ছেন, জনতার মধ্যে ফাটল ধরাতে চাচ্ছেন, জনতা সেটি কোনোভাবেই মেনে নেবে না।

বিজ্ঞাপন

ওএফএ/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদঢাকা সিটিরাজধানীর খবরছাত্র রাজনীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির