• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘দোসররা বিদেশি প্রভুদের সহযোগিতায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ জানুয়ারি ২০২৫, ২০:২৩
অ+
অ-
‘দোসররা বিদেশি প্রভুদের সহযোগিতায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে’

আওয়ামী স্বৈরাচারের দোসররা দেশের ভেতরে থেকে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জানুয়ারি) গুলশান ২ নম্বর গোল চত্বরে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও পতিত স্বৈরাচারের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে গুলশান বনানী ভাষাণটেক ক্যান্টনমেন্ট থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আমরা আশা করেছিলাম, আপনারা দ্রুত সময়ের ভেতরে আওয়ামী লীগের স্বৈরাচারদের নির্মূল করবেন। কিন্তু আমরা জানি না কোন অজানা অদৃশ্য কারণে এখনো সেই আওয়ামী লীগের দোসরদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রেখেছেন।

আরও পড়ুন

‘সরকার ঘোষিত সম্ভাব্য সময়ে নির্বাচন না হলে সন্দেহ সৃষ্টি হবে’
রাজনৈতিক তর্ক-বিতর্কে আ. লীগের দুর্বৃত্তায়ন নিচে পড়ে যাচ্ছে
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে বিএনপিতে কেমন প্রতিক্রিয়া

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের কোমর ভেঙে ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা দিয়েছেন। একটি সুন্দর বাংলাদেশ গড়তে ৩১ দফার রূপরেখার বিকল্প নেই।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলনে আমাদের বহু ভাই গুম খুন ও হত্যার শিকার হয়েছেন। গত জুলাই আগস্টের ছাত্র-জনতার গণআন্দোলনে আমাদের বিএনপির বহু নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু তা এখনো ভুলে যাইনি।

বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না। দেশের মানুষ এখন অনেক সচেতন— বলেন আমিনুল হক।

বিজ্ঞাপন

গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস এ মামুনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আতাউর রহমান, যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ প্রমুখ।

এএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

বক্তৃতা নয়, কাজে প্রমাণ হবে বিএনপি জনগণের দল : হুইপ দুলু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের তালবাহানা দুঃখজনক : মঞ্জু

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার