• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৫ জানুয়ারি ২০২৫, ২২:২১
অ+
অ-
খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়নি : ফখরুল

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরোজার সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, তিনি (খালেদা জিয়া) যেন সুস্থভাবে লন্ডন যেতে পারেন এবং ফিরে আসতে পারেন সেই কামনা করছি।

বিএনপি চেয়ারপারসন বিশেষ কোনো নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, নির্দেশনা দিয়েছেন। বলেছেন, একসঙ্গে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো।

বিজ্ঞাপন

আরও পড়ুন

৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক তর্ক-বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন নিচে পড়ে যাচ্ছে
২০২৪, বিএনপির জন্য ‘অবিশ্বাস্য’ এক বছর

চিকিৎসা শেষে খালেদা জিয়া কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, সেটা তো আমি বলতে পারব না। চিকিৎসকরা বলতে পারবেন। তবে, আশা করি তিনি চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফিরে আসবেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ। 

বিজ্ঞাপন

এএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিমির্জা ফখরুলখালেদা জিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান