• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিএনপি নেতা খালেকের মৃত্যুতে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৬ জানুয়ারি ২০২৫, ০০:২৪
অ+
অ-
বিএনপি নেতা খালেকের মৃত্যুতে বাসায় ছুটে গেলেন জামায়াত আমির

বিএনপির প্রবীণ নেতা, অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সহ-সভাপতি, ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এ খালেকের মৃত্যুতে রাজধানীর মিরপুরের দারুস সালামে তার বাসায় ছুটে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বিজ্ঞাপন

জামায়াত আমির শোকসন্তপ্ত পরিবারকে পরিবারকে সান্ত্বনা দিয়ে এস এ খালেকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এসময় তিনি মানব কল্যাণে করা তার বিভিন্ন ভালো উদ্যোগ স্মরণ করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক কামনা করেন জামায়াত আমির।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, মহানগর সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, দারুস সালাম থানার আমির হাকিম আব্দুল মান্নান এবং দারুসসালাম থানার জামায়াতে ইসলামীর নেতারা। 

আরও পড়ুন

বিএনপির সাবেক সংসদ সদস্য এসএ খালেক আর নেই
৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বিজ্ঞাপন

এর আগে রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসএ খালেক দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের শোক

বিএনপি নেতা এস এ খালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম।

বিজ্ঞাপন

রোববার এক শোক বার্তায় নেতারা বলেন, এস এ খালেকের মৃত্যুতে দেশ একজন মানব দরদী মানুষকে হারাল। মানব কল্যাণে এস এ খালেকের অবদান অতুলনীয়। তার ভালো কাজগুলো কবুল করে তাকে জান্নাত দান করেন সেই দোয়াও করেন তারা।

জেইউ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিজামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান