• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে : জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি ২০২৫, ১২:৩৫
অ+
অ-
সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে : জয়নুল আবদিন ফারুক

বিএনপি শেখ হাসিনার মতো দেশে আয়নাঘর তৈরি করবে না বলে মন্তব্য করেছেন দলের চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবসে আগ্রাসন বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, অবিলম্বে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে।

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। আপনারা যে গণতন্ত্র বিশ্বাস করেন, সেটা প্রমাণ করুন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘যারা নির্বাচন চায় না তারাও ফ্যাসিবাদের দোসর’
‘নির্বাচন না দিয়ে কালক্ষেপণ করলে মানুষ রাজপথে নেমে পড়বে’
‘ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছি’

জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশে বসে বসে শেখ হাসিনার গুণগান গাচ্ছে। দেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার প্রেতাত্মারা আর কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাই আজকে হাসিনার প্রেতাত্মাদের সব পদ থেকে বিতাড়িত করতে হবে। তাদেরকে পদচ্যুত করতে হবে।

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আরও বলেন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও লেবার পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানাবো, দেরি করবেন না। দেরি করলেই এমন অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছে লেগে আছে। অনতিবিলম্বে দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। আমার নেতা তারেক রহমান বলেছেন- আন্দোলনরত সব দল নির্বাচনে অংশগ্রহণ করব। যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যে নির্বাচন ১৯৯১ সালের সততার মতো আলোচিত হবে।

বিজ্ঞাপন

সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এমএইচএন/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত