• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম
শাহজাহান চৌধুরী

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪
অ+
অ-
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি

জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের জলাবদ্ধতা মানবসৃষ্ট। আগামী বর্ষা আসার আগেই জলাবদ্ধতা নিরসনে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। এছাড়া মেগা প্রকল্প সময়মতো শেষ না করা ও অপরিকল্পিত নগরায়ণ এর জন্য দায়ী। এই সমস্যা স্থায়ী সমাধানের জন্য দ্রুত সময়োপযোগী ও কার্যকর নতুন মাস্টারপ্ল্যান তৈরি সময়ের দাবি।

বিজ্ঞাপন

বুধবার (৮ জানুয়ারি) সকালে নিজস্ব কার্যালয়ে মহানগর জামায়াত এবং আমরা চাটগাঁবাসীর যৌথ মতবিনিময় সভায় ১৯ দফা তৃণমূল উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপনকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় চাটগাঁবাসীর নেতাদের দাবি, গত তিন দশকে চট্টগ্রামের মতো মেগাসিটির জন্য কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়নি। এ কারণে অপরিকল্পিত নগরায়ণের ফলে জলাবদ্ধতাসহ নানা সমস্যা দিন দিন তীব্রতর হচ্ছে।

আরও পড়ুন

একমাত্র জামায়াতই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারবে : ড. মিজানুর
মুজাহিদ ছিলেন একজন আমানতদার ও দক্ষ নেতা : শফিকুর রহমান
পুরো রাষ্ট্রের সংস্কার প্রয়োজন : বুলবুল

বিজ্ঞাপন

নেতারা আরও বলেন, এ মুহূর্তে নতুন প্রকল্প গ্রহণ না করে চলমান মেগাপ্রকল্পগুলোর দ্রুত সমাপ্তি নিশ্চিত করার পাশাপাশি একটি আধুনিক ও বহুমুখী মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া জরুরি।

চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব দূর করে সময়োপযোগী মাস্টারপ্ল্যান তৈরি এবং নগরবাসীর নিত্য সমস্যা সমাধানে মেয়রকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নেতারা।

সভায় আমরা চাটগাঁবাসীর সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানের প্রস্তাব উপস্থাপনা ও সঞ্চালনায় বক্তব্য রাখেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, আমরা চাটগাঁবাসীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল।

বিজ্ঞাপন

এমআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদচট্টগ্রাম সিটি কর্পোরেশনচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’