• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩
অ+
অ-
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার সারা দেশের মানুষের ওপর যে অত্যাচার, জুলুম ও নির্যাতন চালিয়েছে তা বর্ণনাতীত। দেশের সব ধরনের প্রতিষ্ঠানের মতো ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরাও অত্যাচার, জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান কার্যালয়, বিভাগ, জেলা, ইসলামিক মিশন, ইমাম প্রশিক্ষণ একাডেমি, দারুল আরকাম মাদ্রাসা, মডেল মসজিদ এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমসহ কর্মচারী ইউনিয়নের মাঠ পর্যায়ের প্রায় ৫০০ জন সদস্য অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মহিববুল্লাহ ও মো. আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের সভাপতি। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মাদ ওবায়দুর রহমান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’

ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের শাসনামলে সমগ্র দেশের সব প্রতিষ্ঠানের ন্যায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরাও অত্যাচার, জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন। হয়রানি, পদোন্নতি বঞ্চিত করাসহ নানাবিধভাবে হয়রানি করা হয়েছে। 

৩৬ জুলাইয়ের চেতনায় অবিলম্বে? এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তর করা, গণশিক্ষাসহ সব প্রকল্প ও আউটসোর্সিং স্থানান্তর, পদোন্নতি চালু করা, সার্ভিস রুল সংশোধন করা, অবৈধভাবে চাকরির ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ম উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি আতিকুর রহমান বলেন, ট্রেড ইউনিয়ন ছিনতাই করে, নিয়োগ, বদলি বাণিজ্য, সাধারণ জনগণকে নিপীড়নের দিন শেষ। শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং সহযোগী ইউনিয়ন-নিজেরা অন্যায় সহ্য করবে না।

সাধারণ সভায় শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৩ ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন ও যুগোপযোগী করে প্রণয়নের জন্য উপস্থাপন করা হয়। নির্বাচন উপ-কমিটি এবং অপর একটি সাব-কমিটি গঠন করা হয়।

এনএম/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

আমাদের ঘাড়ের ওপর কারো আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল