• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
লন্ডন দ্য ক্লিনিক হাসপাতালের সামনে ডা. জাহিদ

খালেদা জিয়ার সব রিপোর্ট কবে পাওয়া যাবে, জানা গেল

শাহেদ শফিক, লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ২৩:৩২
অ+
অ-
খালেদা জিয়ার সব রিপোর্ট কবে পাওয়া যাবে, জানা গেল

আগামী শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় নিয়মিত ব্রিফিংয়ে লন্ডন দ্য ক্লিনিক হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা জানান। 

ডা. জাহিদ হোসেন বলেন, ন্যাপ্রলজি কনসালটেন্ট, হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্টসহ বিভিন্ন বিষয়ে ডাক্তাররা প্রতিদিনই উনার (খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষা করছেন। পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু পরিবর্তন করা হচ্ছে। এছাড়া অতীতে বাংলাদেশে উনার যে-সব চিকিৎসা হয়েছে এখন কিছু কিছু চিকিৎসার পরিবর্তন এনেছেন ডাক্তাররা। খালেদা জিয়ার লিবার ডিজিজ এবং হার্টের যে সমস্যা রয়েছে সেগুলোর রিপোর্ট এখনো কমপ্লিট হয়নি। 

আরও পড়ুন

যে চিকিৎসায় নিজেই হাঁটতে পারছেন খালেদা জিয়া
মায়ের সেবায় দিনরাত হাসপাতালে তারেক রহমান

বিজ্ঞাপন

তিনি বলেন, খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পেতে আগামী শুক্রবার পর্যন্ত সময় লেগে যেতে পারে। শুক্রবারের মধ্যে ডাক্তাররা চেষ্টা করবেন যাতে পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। চিকিৎসকরা এখন চিকিৎসায় অতিদ্রুত যে-সব পরিবর্তন আনা দরকার সেগুলো আনছেন। ওনার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন বা কতটুকু দরকার সে বিষয়েই এখন আলোচনা হচ্ছে। 

এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাজ্যবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান