• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

শব্দে শব্দে সব দলের একমত হওয়া কঠিন বা দরকারও নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৫, ২০:২৬
অ+
অ-
শব্দে শব্দে সব দলের একমত হওয়া কঠিন বা দরকারও নেই

ঐতিহাসিক দলিল তৈরিতে উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে আমার বাংলাদেশ (এবি) দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, শব্দে শব্দে সব দলের একমত হওয়া কঠিন বা দরকারও নেই। আমাদের প্রক্রিয়ায় একমত হওয়া দরকার। কোন প্রক্রিয়া অনুসরণ করে গণঅভ্যুত্থানের ফরমান লিখিত হবে। সব দল তা সম্মতির ভিত্তিতে গ্রহণ করবে স্বাধীনতার ঘোষণাপত্রের মতো। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রধান উপদেষ্টার ডাকে সর্বদলীয় বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সরকারের মধ্যে বিপ্লবের কিছুই দেখি না : জুনাইদ আল হাবিব
ঘোষণাপত্র তৈরিতে তাড়াহুড়া বা যেনতেন প্রক্রিয়া যেন না করা হয়

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে উপদেষ্টা মাহফুজ আলম জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া দিয়েছিলেন। ঘোষণাপত্র নিয়ে আমরা একটি লিখিত পরামর্শ দিয়েছি। 

বিজ্ঞাপন

ঘোষণাপত্র তৈরিতে সংবিধান সংস্কার কমিশন বা অন্য কোনো কমিটি বা কমিশনকে দায়িত্ব দেওয়ার পরামর্শ বিভিন্ন রাজনৈতিক দল থেকে দেওয়া হয়েছে বলে জানান ফুয়াদ।

তিনি বলেন, উপদেষ্টামণ্ডলী রাজনৈতিক দলগুলোর পরামর্শকে যৌক্তিক মনে করেছেন। ঘোষণাপত্রের আকার ছোট করার পরামর্শও দেওয়া হয়েছে। আর কাঠামোতে সবার একমত হওয়া দরকার। কারণ, বড় ডকুমেন্টে দ্বিমতের সুযোগ বেশি আসবে।

এমএসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এবি পার্টিরাজনীতিবিদঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী