• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৫, ১৩:০৬
অ+
অ-
‘বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই’

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ আর প্রজাতন্ত্রের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ করার যে সুপারিশ সংবিধান সংস্কার কমিশন করেছে তা পরিপূর্ণভাবেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের রাষ্ট্র দর্শনের বিরোধী। বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জানুয়ারি) সংবিধান সংস্কার কমিটির প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে এ দাবি করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।।

বিবৃতিতে বলা হয়, সংস্কার কমিটির ওই প্রস্তাব মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই সংবিধানে মৌলনীতিকে বদলানোর নৈতিক অধিকার রাখে না। বাংলাদেশের জনগণ একটি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পথ বেয়ে ব্রিটিশ, পাকিস্তানের সঙ্গে লড়াই করে একটি জাতির জাতীয়তার আত্মপরিচয় খুঁজে পেয়েছে।

আরও পড়ুন

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
মিছিলে পুলিশের লাঠিচার্জের নিন্দা নাগরিক কমিটির

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, শ্রমজীবী মেহনতি মানুষেরা জাতীয় মুক্তির লড়াইয়ে শামিল হয়েছিল সমাজতন্ত্রের অভিপ্রায় নিয়েই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই দেশটি অর্জিত হয়েছে। এর কোনো রূপ ব্যত্যয় ঘটানোর হলে জাতির সব লড়াই আত্মপরিচয় অস্তিত্বহীন হয়ে পড়বে। যা কোনোভাবেই কাম্য নয়।

রাষ্ট্র ও জনগণের স্বার্থে কোনো সংস্কার প্রয়োজন হলে একটি রাজনৈতিক নির্বাচিত সরকার সব রাজনৈতিক পক্ষকে নিয়েই করবে। এটাই হচ্ছে সর্বোত্তম গণতান্ত্রিক পন্থা।

এএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন